test page
মোঃ আশরাফুল আলম কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলার ‘গোড়াই পাঁচপীর’ গ্রামে ১৯৮৫ সালের পহেলা ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। পিতা ‘মোঃ মহুবর রহমান’ একজন দিনমজুর। কিশোর বয়সের গণ্ডি না পেরুতেই তার মাতা ‘আছিয়া বেগম’র মৃত্যু হয়। তার বাবা দ্বিতীয় বিবাহ করেন। সেই সময়ে সংসারে দারিদ্রতার অভিশাপে অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে পিতার কর্মক্ষেত্রে কাঁধ মেলাতে হয় তাকে।Ctrl দশম শ্রেণীতে উঠলেও ফাইনাল দিতে পারেননি তিনি। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। ব্যক্তি জীবনে তিনি ২০০৪ সালে ‘মাহমুদা বেগম’ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। মেয়ে ‘আফসানা আজমিন মিম’ (বড়) এবং ছেলে ‘আল মাহমুদ রনি’ (ছোট)। বর্তমানে তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক হওয়া সত্ত্বেও নিয়মিত গল্প, কবিতা এবং গীত রচনা করে চলেছেন। তিনি বাংলাদেশ বেতার রংপুরের একজন তালিকাভুক্ত ভাওয়াইয়া গীতিকার।